× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজশাহী নগরীতে দেড় কেজি গাঁজাসহ আটক ১

রাজশাহী ব্যুরো

২৭ অক্টোবর ২০২৪, ২১:০১ পিএম । আপডেটঃ ২৭ অক্টোবর ২০২৪, ২১:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: শাহিন মোহাম্মদ অনু ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার এক মহিলা তার বাড়িতে গাঁজা বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি আজ দুপুর সোয়া ১২ টায় রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকার অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা ঐ মহিলা কৌশলে পালিয়ে যায়। পরবতীতে তার ঘর থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

পলাতক আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।

 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.